গীতবিতান
← সব গান

স্বপ্নে আমার মনে হল

পর্যায়: প্রকৃতি

স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায় ! আমি জাগি নাই জাগি নাই গো, তুমি মিলালে অন্ধকারে, হায় ।। অচেতন মনো-মাঝে তখন রিমিঝিমি ধ্বনি বাজে, কাঁপিল বনের ছায়া ঝিল্লিঝঙ্কারে । আমি জাগি নাই জাগি নাই গো, নদী বহিল বনের পারে ।। পথিক এল দুই প্রহরে পথের আহ্‌বান আনি ঘরে । শিয়রে নীরব বীণা বেজেছিল কি জানি না- জাগি নাই জাগি নাই গো, ঘিরেছিল বনগন্ধ ঘুমের চারি ধারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01