গীতবিতান
← সব গান

স্বপন-পারের ডাক শুনেছি

পর্যায়: বিচিত্র

স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি- কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি ।। নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি- বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি ।। চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে । খুঁজে যারে বেড়াই গানে, প্রাণের গভীর অতল-পানে যে জন গেছে নাবি, সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-07