গীতবিতান
← সব গান

স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে

পর্যায়: চণ্ডালিকা

দ্বিতীয় দৃশ্য অর্ঘ্য নিয়ে বৌদ্ধনারীদের মন্দিরে গমন বৌদ্ধনারীগণ । স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে । পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত, পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-07