স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল- অযুত জগত মগন সেই মহাসমুদ্রে ।। তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন- সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত । পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান- তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত ।।