তাঁহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ- আসীন সেই বিশ্বশরণ তাঁর জগতমন্দিরে ।। অনাদিকাল অনন্তগগন সেই অসীম-মহিমা-মগন- তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ-নন্দ-নন্দ রে ।। হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি- কতই বরন, কতই গন্ধ কত গীত কত ছন্দ রে বিহগগীত গগন ছায়- জলদ গায়, জরধি গায়- মহাপবন হরষে ধায়, গাহে গিরিকন্দরে । কত কত শত ভকতপ্রাণ হেরিছে পুলকে, গাহিছে গান- পুণ্য কিরণে ফুটিছে প্রেম, টুটিছে মোহবন্ধ রে ।।