গীতবিতান
← সব গান

তারে দেহ গো আনি

পর্যায়: প্রেম ও প্রকৃতি

বেহাগ । আড়াঠেকা তারে দেহ গো আনি । ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী ।। একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা- শেষবার দেখে নেব সেই মধুমুখানি ।। ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে, ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে । জনমে পূরেনি যাহা আজ কি পুরিবে তাহা । জীবনের সব ফুরাবে এখনি ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: joni

তারিখ: 2009-06-08