← সব গানতারো তারো হরি দীনজনে
পর্যায়: পূজা ও প্রার্থনা
তারো তারো, হরি, দীনজনে ।
ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে ।।
অকূল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ-
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে ।।
ঘেরিল যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো-
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি- ডাকি তোমারে প্রাণপণে ।।
দিকহারা সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে- অন্ধ এ লোচন মোহঘনে ।।