তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও। তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয়মাঝে মম চাও।। তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও।। ঞ্জান ধ্যান তব, ভক্তি-অমৃত তব, শ্রী আনন্দ জাগাও।।