তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে- মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে ।। একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান ; তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে- মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে ।। তোমার সভায় কত যে গান, কতই আছে গুণী- গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে ! লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর, হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে- মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে ।।