সখীগণ । তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে । প্রথমা । তারে কেমনে কাঁদাবে যদি আপনি কাঁদিলে ।। দ্বিতীয়া । যদি মন পেতে চাও মন রাখো গোপনে । তৃতীয়া । কে তারে বাঁধিবে তুমি আপনায় বাঁধিলে ।। সকলে । কাছে আসিলে তো কেহ কাছে রহে না । কথা কহিলে তো কেহ কথা কহে না । প্রথমা । হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায় । দ্বিতীয়া । হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে ।।