মদন । তাই হোক, তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, দেখা দিক শুভ্র আলোক । মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয়রথ, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখে- দৃষ্টি হতে খসে যাক, খসে যাক মোহনির্মোক ।। প্রস্থান