গীতবিতান
← সব গান

থাম্‌ থাম্‌ কী করিবি বধি পাখিটির প্রাণ

পর্যায়: বাল্মীকি প্রতিভা

বাল্মীকি । থাম্‌ থাম্‌, কী করিবি বধি পাখিটির প্রাণ । দুটিতে রয়েছে সুখে, মনের উল্লাসে গাহিতেছে গান । প্রথম ব্যাধ । রাখো মিছে ও-সব কথা, কাছে মোদের এস নাকো হেথা, চাই নে ও-সব শাস্তর-কথা, সময় বহে যায় যে । বাল্মীকি । শোনো শোনো, মিছে রোষ কোরো না । ব্যাধ । থামো থামো ঠাকুর- এই ছাড়ি বাণ ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25