থাকতে আর তো পারলি নে মা, পারলি কই । কোলের সন্তানেরে ছাড়লি কই ।। দোষী আছি অনেক দোষে, ছিলি বসে ক্ষণিক রোষে- মুখ তো ফিরালি শেষে । অভয় চরণ কাড়লি কই ।।