তিমিরবিভাবরী কাটে কেমনে জীর্ণ ভবনে, শূন্য জীবনে- হৃদয় শুকাইলে প্রেম বিহনে ।। গহন আঁধার কবে পুলকে পূর্ণ হবে ওহে আনন্দময়, তোমার বীণারবে- পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে ।।