তিমিরদুয়ার খোলো- এসো, এসো নীরবচরণে । জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ।। পুন্যপরশপুলকে সব আলস যাক দূরে । গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে । জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে । জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে ।।