তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা- একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও ।। বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো, অন্ধকার হতেছ পার- কাহার সাড়া পাও ।। দীপ হৃদয়ে জ্বলে, নিবে না সে বায়ুবলে- মহানন্দে নিরন্তর একি গান গাও । সমুখে অভয় তব, পশ্চাতে অভয়রব- অন্তরে বাহিরে কাহার মুখে চাও ।।