গীতবিতান
← সব গান

তাঁহার অসীম মঙ্গললোক হতে

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

তাঁহার অসীম মঙ্গললোক হতে তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে অনন্তেরই পরশরসের স্রোতে দিয়েছে আজ বসন্ত জাগায়ে । তাই সুধাময় মিলনকুসুমখানি উঠল ফুটে কখন নাহি জানি- এই কুসুমের পূজার অর্ঘ্যখানি প্রণাম করো দুইজনে তাঁর পায়ে । সকল বাঁধা যাক তোমাদের ঘুচে, নামুক তাঁহার আশীর্বাদের ধারা । মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে, শান্তিপবন বহুক বন্ধহারা । নিত্যনবীন প্রেমের মাধুরীতে কল্যাণফল ফলুক দোঁহার চিতে, সুখ তোমাদের নিত্য রহুক দিতে নিখিলজনের আনন্দ বাড়ায়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-30