তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়- তবে ঢাল্ সুরা, ঢাল্ সুরা, ঢাল্ ঢাল্ ঢাল্ ! দয়া মায়া কোন্ ছার, ছারখার হোক! কে বা কাঁদে কার তরে, হাঃ হাঃ হাঃ ! তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার, তবে আন্ বরশা, আন্ আন্ দেখি ঢাল্ ! প্রথম দস্যু । আগে পেটে কিছু ঢাল্, পরে পিঠে নিবি ঢাল । হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ ! হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ !