গীতবিতান
← সব গান

তবু মনে রেখো

পর্যায়: প্রেম

তবু মনে রেখো, তবু মনে রেখো যদি দূরে যাই চলে । তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে । যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি- তবু মনে রেখো ।। যদি জল আসে আঁখিপাতে, এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো । এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে- মনে রেখো ।। যদি পড়িয়া মনে ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে - তবু মনে রেখো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10