গীতবিতান
← সব গান

তবু পারি নে সঁপিতে প্রাণ

পর্যায়: জাতীয় সংগীত

তবু পারি নে সঁপিতে প্রাণ । পলে পলে মরি সেও ভালো, সহি পদে পদে অপমান ।। কথার বাঁধুনি, কাঁদুনির পালা- চোখে নাহি কারো নীর । আবেদন আর নিবেদনের থালা ব'হে ব'হে নত শির । কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ ! জগতের মাঝে ভিখারির সাজ- আপনি করি নে আপনার কাজ, পরের 'পরে অভিমান ।। আপনি নামাও কলঙ্কপশরা, যেয়ো না পরের দ্বার- পরের পায়ে ধ'রে মান ভিক্ষা করা সকল ভিক্ষার ছার । 'দাও দাও' ব'লে পরের পিছু পিছু কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু- মান পেতে চাও, প্রাণ পেতে চাও, প্রাণ আগে করো দান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-30