গীতবিতান
← সব গান

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন

পর্যায়: পূজা

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন- মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ।। তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি, রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ।। তোমা-পানে চাহি সকলে সুন্দর, রূপ হেরি আকুল অন্তর । তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি । উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ন প্রেমগানে- তোমার চরণ করেছে বরণ নিখিলজন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26