গীতবিতান
← সব গান

তোমার আসন শূন্য আজি

পর্যায়: বিচিত্র

তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো- ওই-যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো । বাজল তূর্য আকাশপথে- সূর্য আসেন অগ্নিরথে আকাশপথে, এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়গ ধরো ।। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী । অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি । দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লব সগৌরবে- চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পরো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26