তোমার আনন্দ ওই গো তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী । বুকের আঁচলখানি সুখের আঁচলখানি- দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলে গো ।। সেচন কোরো- তার পথে পথে সেচন কোরো- পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি, মলিন না হয় চরণ তারি- তোমার সুন্দর ওই গো- তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো । হৃদয়খানি- আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো- রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো ।। তোমার সকল ধন যে ধন্য হল হল গো । বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার- ঘরের দুয়ার খোলো গো । রাঙা হল- রঙে রঙে রাঙা হল- কার হাসির রঙে হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পলক-মগন- তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো । পরান-প্রদীপ- তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে- রেখো না, রেখো না গো দূরে- ওই আলোতে জ্বেলো গো ।।