তোমার দেখা পাব ব'লে এসেছি-যে সখা ! শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে- তব গোপন বিজন গৃহে লয়ে যাও ।। দেহো গো সরায়ে তপন তারকা, আবরণ সব দূর করো হে, মোচন করো তিমির- জগৎ-আড়ালে থেকো না বিরলে, লুকায়ো না আপনারি মহিমা-মাঝে- তোমার গৃহের দ্বার খুলে দাও ।।