গীতবিতান
← সব গান

তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে

পর্যায়: পূজা

তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে ।। তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরে আমার ঘরে রইব তবে কিসের লাজে ?। অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা । অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা । আজ যেন সব পথের শেষ তোমার দ্বারে দাঁড়াই এসে- ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01