গীতবিতান
← সব গান

তোমার দ্বারে কেন আসি

পর্যায়: পূজা

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই- দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই।। সে-সব চাওয়া সুখে দুখে ভেসে বেড়ায় কেবল মুখে, গভীর বুকে যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই।। বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে- ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর-আলোতে প্রাণের স্রোতে- অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-18