গীতবিতান
← সব গান

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

পর্যায়: পূজা

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে ?। এই-যে আলো সূর্যে গ্রহে তারায় ঝ'রে পড়ে শতলক্ষ ধারায়, পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ।। তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল আমার মনে লেগে তবে সে যে জাগল গো । যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে সংগীতে সে উঠবে ভেসে পলকে যে দিন আমার সকল হৃদয় হরবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26