গীতবিতান
← সব গান

তোমার হাতের রাখীখানি বাঁধো

পর্যায়: পূজা

তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে।। তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে, জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে।। কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে। ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে। তোমার রাখী বাঁধো আঁটি- সকল বাঁধন যাবে কাটি, কর্ম তখন বীণার মতো বাজবে মধুর মূর্ছনাতে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-17