তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি
গানের সুরে ।।
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যশুধা-হেন
নবীন জীবন দেয় গো পূরে গানের সুরে ।।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো ।
আলোক সেথা দেয় গো আনি আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়াই ঘুরে গানের সুরে ।।