গীতবিতান
← সব গান

তোমার কাছে শান্তি চাব না

পর্যায়: পূজা

তোমার কাছে শান্তি চাব না, থাক্‌-না আমার দুঃখ ভাবনা ।। অশান্তির এই দোলার 'পরে বোসো বোসো লীলার ভরে, দোলা দিব এ মোর কামনা ।। নেবে নিবুক প্রদীপ বাতাসে, ঝড়ের কেতন উড়ুক আকাশে- বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ-পরশনে অন্ধকারে আমার সাধনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26