গীতবিতান
← সব গান

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে

পর্যায়: পূজা

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ।। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো- রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ।। ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা । ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে- দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10