গীতবিতান
← সব গান

তোমার মোহন রূপে কে রয় ভুলে

পর্যায়: প্রকৃতি

তোমার মোহন রূপে কে রয় ভুলে । জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে ।। শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে ঝড় এনেছ এলোচুলে ।। কাঁপন ধরে বাতাসেতে- পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা খেতে । জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে নিখিল অশ্রু-সাগর-কূলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-18