তোমার মনের একটি কথা আমায় বলো বলো । তোমার নয়ন কেন এমন ছলোছলো ।। বনের 'পরে বৃষ্টি ঝরে ঝরোঝরো রবে । সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে । শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ।। আজি দিগন্তসীমা বৃষ্টি-আড়ালে হারালো নীলিমা হারালো- ছায়া পড়ে তব মুখের 'পরে, ছায়া ঘনায় তব মনে মনে, ক্ষণে ক্ষণে, অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ।।