গীতবিতান
← সব গান

তোমার নাম জানি নে সুর জানি

পর্যায়: প্রকৃতি

তোমার নাম জানি নে, সুর জানি । তুমি শরৎ-প্রাতের আলোর বাণী ।। সারা বেলা শিউলিবনে আছি মগন আপন-মনে, কিসের ভুলে রেখে গেলে আমার বুকে ব্যাথার বাঁশিখানি ।। আমি যা বলিতে চাই হল বলা, ওই শিশিরে শিশিরে অশ্রু-গলা । আমি যা দেখিতে চাই প্রাণের মাঝে এই মুরতি এই বিরাজে- ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথা আমার অকারণ বেদনার বীণাপাণি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27