সখী । তোমার প্রেমের বীর্যে তোমার প্রবল প্রাণ সখীরে করিলে দান । তব মরণের ডোরে বাঁধিলে বাঁধিলে ওরে অসীম পাপে অনন্ত শাপে । তোমার চরম অর্ঘ্য কিনিল সখীর লাগি নারকী প্রেমের স্বর্গ ।।