তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বুঝতে নারি কখন্ তুমি দাও-যে ফাঁকি।। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁয়ার, স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি।। দেখব ব'লে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তো মার তৃষা-কাতর আপন আঁখি।। কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়- পাতব আসন আপন মনের একটি কোণায়, সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।।