গীতবিতান
← সব গান

তোমার শেষের গানের রেশ

পর্যায়: প্রেম

তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি । কেউ কি তা জানে ।। তোমার আছে গানে গানে গাওয়া, আমার কেবল চোখে চোখে চাওয়া- মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে ।। ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসে প্যালা ভরে নাই । তখনো তো কতই আনাগোনা, নতুন লোকের নতুন চেনাশোনা- ফিরে ফিরে ফিরে-আসার আশা দ'লে এসেছি কেউ কি তা জানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-09