গীতবিতান
← সব গান

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও

পর্যায়: পূজা

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়- জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ।। অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ।। তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে । নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, সন্ধ্যাবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27