গীতবিতান
← সব গান

তোমাদের দান যশের ডালায়

পর্যায়: বিচিত্র

তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার- নিতে মনে লাগে ভয় ।। এই রূপলোকে কবে এসেছিনু রাতে, গেঁথেছিনু মালা ঝ'রে-পড়া পারিজাতে, আঁধারে অন্ধ- এ যে গাঁথা তারি হাতে- কী দিল এ পরিচয় ।। এরে পরাবি কি কললক্ষ্মীর গলে সাতনরী হারে যেথায় মানিক জ্বলে । একদা কখন অমরার উৎসবে ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে, এ আদর যদি লজ্জার পরাভবে সে দিন মলিন হয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-30