← সব গানতোমায় যতনে রাখিব হে রাখিব কাছে
পর্যায়: পূজা ও প্রার্থনা
তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে-
প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে ।।
তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর-
হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে ।।
আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর-
মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে ।।