গীতবিতান
← সব গান

তোমায় নতুন করে পাব বলে

পর্যায়: পূজা

তোমায় নতুন করে পাব ব'লে হারাই ক্ষণে-ক্ষণ ও মোর ভালোবাসার ধন । দেখা দেবে ব'লে তুমি হও যে অদর্শন ও মোর ভালোবাসার ধন ।। ওগো, তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের- ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন ও মোর ভালোবাসার ধন ।। আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন- প্রেমে আমার ঢেউ লাগে তখন । তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে- ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন ও মোর ভালোবাসার ধন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25