গীতবিতান
← সব গান

তোমারে জানি নে হে

পর্যায়: পূজা ও প্রার্থনা

তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায় । তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায় ।। অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে, সে মাধুরী চিরনব - আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায় ।। তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে । তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে । তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন- কী অপূর্ব মিলন তোমায় আমায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28

তোমারে জানি নে হে – গীতবিতান