তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী ।। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা- দাও দুঃখ, দাও তাপ, সকলি সহিব আমি ।। তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি । ওই মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ।। আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ, আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী । মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী ।।