গীতবিতান
← সব গান

তোমারি রাগিনী জীবনকুঞ্জে বাজে

পর্যায়: পূজা

তোমারি রাগিনী জীবনকুঞ্জে বাজে যেন সদা বাজে গো। তোমারি আসন হৃদয়পদ্মে বাজে যেন সদা বাজে গো।। তব নন্দনগন্ধমোদিত ফিরি সুন্দর ভুবনে তব পদরেনু মাখি লয়ে তনু সাজে যেন সদা সাজে গো।। সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে, বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীতছন্দে। তব নির্মল ণীরব হাস্য হেরি অম্বর ব্যাপিয়া তব গৌরবে সকল গর্ব লাজে যেন সদা লাজে গো।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23