তোমারি সেবক করো হে আজি হতে আমারে ।। চিত্ত-মাঝে দিবারাত আদেশ তব দেহো নাথ, তোমার কর্মে রাখো বিশ্বদুয়ারে । । করো ছিন্ন মোহপাশ সকল লুব্ধ আশ, লোকভয় দূর করি দাও দাও । রত রাখো কল্যাণে নীরবে নিরভিমানে, মগ্ন করো আনন্দরসধারে ।।