তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ।। তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে- এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ।। বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে, চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে । দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী, যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে ।।