গীতবিতান
← সব গান

তোমার আসন পাতব কোথায়

পর্যায়: প্রকৃতি

তোমার আসন পাতব কোথায় হে অতিথি ! ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি ।। ছিল ফুটে মালতীফুল কুন্দকলি, উত্তরবায় লুঠ ক'রে তায় গেল চলি- হিমে বিবশ বনস্থলী বিরলগীতি হে অতিথি ।। সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে, মর্মে তাহার তোমার হাসি দাও-না ছুঁয়ে । মাতবে আকাশ নবীন রঙের তানে তানে, পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে- জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি হে অতিথি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25