গীতবিতান
← সব গান

তোমার বাস কোথা যে পথিক

পর্যায়: প্রকৃতি

মাধবী মালতী ইত্যাদি তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে । তুমি হৃদয়-পূর্ণ করা, ওগো তুমিই সর্বনেশে । ঋতুরাজ আমার বাস কোথা যে জান নাকি, শুধাতে হয় সে কথা কি, ও মাধবী, ও মালতী ! মাধবী মালতী ইত্যাদি হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে মোদের বলে দেবে কে সে । মনে করি আমার তুমি, বুঝি নও আমার । বলো বলো বলো পথিক, বলো তুমি কার । ঋতুরাজ আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে ও মাধবী, ও মালতী ! মাধবী মালতী ইত্যাদি হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে মোদের বলে দেবে কে সে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25