গীতবিতান
← সব গান

মম চিত্তে নিতি নৃত্যে

পর্যায়: বিচিত্র

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ । তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ । হাসি কান্না হীরাপান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ । কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ - সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ, তাতা থৈ থৈ ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08