সখীগণ । তোমার বৈশাখ ছিল প্রখর রৌদ্রের জ্বালা, কখন বাদল আনে আষাঢ়ের পালা । হায় হায় হায় । সখীগণ । কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল, সহসা ঝরনা নামিল অশ্রুঢালা । হায় হায় হায় । সখীগণ । মৃগয়া করিতে বাহির হল যে বনে । মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা । হায় হায় হায় । সখীগণ । যে ছিল আপন শক্তির অভিমানে কার পায় আনে হার মানিবার ডালা । হায় হায় হায় ।।